শিরোনাম

যমুনা সেতুতে একদিনে টোল আদায় প্রায় ৩ কোটি টাকা

টাঙ্গাইল সংবাদদাতা
যমুনা সেতুতে একদিনে টোল আদায় প্রায় ৩ কোটি টাকা
যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির আগে চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল- যমুনা সেতু মহাসড়কে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে মোট ৩২ হাজার ৬৫৯ টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে।

রবিবার (২৪ মে) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এসব তথ্য জানান।

সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (২২ মে) রাত ১২টা থেকে গতকাল শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ৭৫৩ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা।

এছাড়া ঢাকাগামী লেনে মোট ১৫ হাজার ৮৯৬ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা।

নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আজ (রবিবার) থেকেই যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। মোটরসাইকেলের জন্য রয়েছে আলাদা দুইটি বুথ। সেতু কর্তৃপক্ষ সার্বক্ষণিক টোল আদায় চালু করার চেষ্টা চালু রেখেছে।

/এফআর/