গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন স্কুলছাত্রের মৃত্যু

সিজেডএন ডেস্ক

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে সাকিব আহমদ (১৬), ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে রায়হান আহমেদ ওরফে রাহুল (১৬) এবং লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬)। তারা তিনজনই অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং সহপাঠী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলমান অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে জাফলং চা বাগান এলাকায় ঘুরতে যান। পরে রাধানগর বাজারের দিকে যাওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাকিব আহমদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রায়হান ও জয়কে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যার পর তাদেরও মৃত্যু হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক তিন স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের মতে, দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিল। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।