আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট-শপিংমল

নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার বিশেষ সুবিধা দিয়েছিলো সরকার। দুর্গাপূজা শেষ হওয়ায় শুক্রবার (২৩ অক্টোবর) থেকে এসব প্রতিষ্ঠান আগের সময়সূচি অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
চলতি বছর বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখার জন্য কয়েক দফায় দোকানপাট ও মার্কেট খোলা রাখার সময়সূচি পরিবর্তন করেছে সরকার। সবশেষ গত ৫ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত দোকাটপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয় বিদ্যুৎ বিভাগ। সেই সময়সীমা শেষ হওয়ার কারণে আজ থেকে আবার আগের সময়সূচি কার্যকর হচ্ছে।
বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় বলা হয়েছিলো, দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। ২৩ অক্টোবর থেকে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার আগের নিয়ম বহাল থাকবে।
এর আগে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুতের ব্যবহার কমাতে ২০২৬ সালের এপ্রিলের শুরুতে দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে বন্ধের সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়েছিল।
কোরবানির ঈদ সামনে রেখে গত ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়। এরপর জুনে বন্ধের সময় রাত ৯টা নির্ধারণ করা হয়। পরে গত ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যেই দোকানপাট বন্ধের সময় আরও এক ঘণ্টা এগিয়ে রাত ৮টা করা হয়।

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ