সাতসকালে সিরাজগঞ্জে ট্রাকচাপায় দুই পথচারী নিহত

সিরাজগঞ্জ সংবাদদাতা
সিরাজগঞ্জ সংবাদদাতা
সাতসকালে সিরাজগঞ্জে ট্রাকচাপায় দুই পথচারী নিহত
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর

সিরাজগঞ্জে ফজরের নামাজ শেষে হাঁটতে বেরিয়ে পাথরবোঝাই ট্রাকের চাপায় ২ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে হাটিকুমরুল হাইওয়ে ইন্টারচেঞ্জের আগে ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক মো. ঠান্ডু মিয়া (৬০) এবং দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুল আলীম শেখ (৪০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, সকালে ঘন কুয়াশার মধ্যে ফজরের নামাজ আদায় করে ঠান্ডু মিয়া ও আব্দুল আলীম মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এসবি/