শিরোনাম

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রীর বাসার সামনে আগুন

সিরাজগঞ্জ সংবাদদাতা
সিরাজগঞ্জ সংবাদদাতা
বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রীর বাসার সামনে আগুন
বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের সামনে বজ্রপাত থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসভবনের সামনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেনপুর এলাকায় মন্ত্রীর বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হয়। ওই সময় মন্ত্রীর বাসভবনের গেটের সামনে বজ্রপাত হলে সেখানে থাকা গ্যাসের লাইনে আগুন ধরে যায়। পরে বিষয়ে স্থানীয়দের নজরে এলে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। একপর্যায়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃষ্টির সঙ্গে বজ্রপাত হওয়ায় সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

/এসবি/