এমপি আয়নুল হকের গাড়িবহরে হামলা

এমপি আয়নুল হকের গাড়িবহরে হামলা
সিরাজগঞ্জ সংবাদদাতা

সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি সমর্থিত সংসদ সদস্য আয়নুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জের ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এক ফেসবুক লাইভে আয়নুল হক বলেন, দেশের মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যে আমরা বের হয়েছিলাম। এ সময় কিছু দুষ্কৃতকারী হত্যার উদ্দেশ্যে আমাদের ওপর হামলা চালিয়েছে। বর্তমানে দেশে একজন সংসদ সদস্য নিরাপদে নেই ।
এ সময় এমপির সহযোগী ফয়সল বিশ্বাস বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের ইন্ধনে ছাত্রশিবির ও এনসিপির নেতাকর্মীরা এমপির গাড়িবহরে হামলা চালিয়েছে।
এদিকে, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তারা নিজেরাই নিজেদের গাড়ি ভাঙচুর করে এর দায় জামায়াতে ইসলামীর ওপর চাপানোর চেষ্টা করছে। এ ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই। আমরা এ ধরনের নোংরা রাজনীতির সঙ্গে নেই। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

কুষ্টিয়া সদর আসনে পাঁচ বছরের জন্য আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা