শরীয়তপুরে আ.লীগের মোটরসাইকেল শোভাযাত্রা, গ্রেপ্তার ৩

শরীয়তপুর সংবাদদাতা

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় ৩ জনকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
সোমবার (২৪ আগস্ট) নড়িয়া উপজেলার গাগরীজোড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির ১ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা নিজেদের ফেসবুকে ভিডিওটি শেয়ার করেছেন।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ‘১৫ আগস্ট উপলক্ষে শোক র্যালি’ লেখা একটি ব্যানার নিয়ে শতাধিক ব্যক্তি ঢাকা-শরীয়তপুর সড়ক ধরে হাঁটছেন। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ক্ষমতাচ্যূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের নাম নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
আরেকটি ভিডিওতে দেখা যায়, ঢাকা-শরীয়তপুর সড়কের কোটাপাড়া সেতুর ঢালে গাগরীজোড়া এলাকায় অনেকগুলো মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে সড়কের দুই পাশে যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থল পালং মডেল থানার কাছাকাছি হওয়ায় অভিযান চালিয়ে ৩ জনকে মোটরসাইকেলসহ আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন– শরীয়তপুর সদর উপজেলার তুষার আহমেদ, আল আমিন সরদার ও রিয়াদ মুন্সি। গতকাল রাতে তাদের নড়িয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার সকালে নড়িয়া থানার এক উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।
নড়িয়া থানার এসআই জসিম উদ্দিন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু লোক ঢাকা-শরীয়তপুর সড়কে মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেন। সেখান থেকে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।