নামজারির ফাইল আটকে ঘুস দাবি, প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

সিটিজেন জার্নাল ডেস্ক

শরীয়তপুরের ডামুড্যায় নামজারির আবেদন নিষ্পত্তি না করে ফাইল আটকে রেখে ১০ হাজার টাকা ঘুস দাবির অভিযোগ উঠেছে এক ভূমি কর্মকর্তার বিরুদ্ধে। এ অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর উপজেলা কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে দুদকের শরীয়তপুর-মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফ হোসেনের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযুক্ত কর্মকর্তা হলেন কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. শরীয়তউল্লাহ।
দুদক সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর নামজারির ফাইল আটকে রেখে ঘুস দাবি এবং পরে ক্যামেরার সামনে সেই টাকা ফেরত দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি দুদকের নজরে এলে সোমবার সরেজমিনে তদন্তে নামে সংস্থাটির একটি দল। অভিযানের সময় অভিযোগকারী ভুক্তভোগী ও অভিযুক্ত কর্মকর্তার সঙ্গে কথা বলেন দুদকের কর্মকর্তারা। এতে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
অভিযানের নেতৃত্ব দেওয়া দুদকের সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফ হোসেন বলেন, নামজারির ফাইল আটকে ঘুস দাবি এবং ক্যামেরার সামনে টাকা ফেরত দেওয়ার বিষয়টি তাঁদের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ভুক্তভোগী ও অভিযুক্ত কর্মকর্তার সঙ্গে কথা বলা হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনে প্রতিবেদন পাঠানো হবে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. শরীয়তউল্লাহ। তার দাবি, চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হননি তিনি।