শিরোনাম

সাতক্ষীরার ২৫ গ্রামে ঈদ উদযাপন

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার ২৫ গ্রামে ঈদ উদযাপন
ঈদের জামাতে মুসল্লিরা।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরা জেলার অন্তত ২৫টি গ্রামের মানুষ পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া বাউকোলা গ্রামের একটি মসজিদে আহলে হাদিসের একাংশের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান।

এছাড়াও ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, মিরগিডাঙ্গাসহ প্রায় ২৫ গ্রামের মুসল্লিরা ঈদ পালন করেছেন। পুরুষের পাশাপাশি নারীদেরও ঈদের জামাতে শরিক হতে দেখা গেছে।

স্থানীয় মুসল্লিরা জানান, গত এক যুগ ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদের নামাজ আদায় করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও ঈদুল আজহা উদযাপন করেছেন।

ঈদের নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করে পশু কোরবানিতে ব্যস্ত হয়ে পড়েন। এসবই আল্লাহর সন্তুষ্টির আশায় করছেন বলে জানান মুসল্লিরা।

/জেএইচ/