রাজবাড়ীতে আলু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

রাজবাড়ী সংবাদদাতা

রাজবাড়ী সদর উপজেলায় আলু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে চালক নিহত হয়েছেন।
রবিবার (১৫ মার্চ) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কামালদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালকের নাম সজীব হোসেন। তিনি নাটোর জেলার বাসিলা এলাকার শাহাদাত হোসেনের ছেলে।
আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, ট্রাকটি উত্তরবঙ্গ থেকে আলু বোঝাই করে ফরিদপুর জেলার উদ্দেশে যাচ্ছিল। সকাল ৬টার দিকে কামালদিয়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে আহত অবস্থায় সজীবকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।