পিরোজপুর-মঠবাড়িয়া সড়কে একটি বেইলী সেতু ধসে আলুবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। বুধবার (১০ জুন) সকালে সাফা এলাকার দেবীপুর ফাজিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে।