পিরোজপুরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ১

পিরোজপুরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ১
পিরোজপুর সংবাদদাতা

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে পিরোজপুরে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। এ সময় শামীম সিকদার নামে এক যুবলীগ কর্মীকে আটক করা হয়। শুক্রবার (৮ মে) সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃত শামীম সদর উপজেলার ব্রাক্ষণকাঠী এলাকার মৃত হান্নান সিকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লিটন সিকদার সমর্থিত ৩০-৩৫ জনের একটি দল যুবলীগের ব্যানারে মিছিল বের করে। মিছিলটি শহরের বড় মসজিদ টাউন ক্লাব সড়ক থেকে স্থানীয় দামদোর ব্রিজের কাছে যায়। মিছিলকারীরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে নানা ধরনের স্লোগান দেয়।
একপর্যায়ে দমোদর ব্রিজ এলাকায় মিছিলটিকে জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসানের নেতৃত্বে কয়েকজন ধাওয়া দেয়। এ সময় সবাই পালিয়ে গেলেও শামীমকে করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে যুবদলের নেতাকর্মীরা।
যুবদল নেতা মারুফ হাসান জানান, ‘মিছিলকারীরা বর্তমান সরকার, বিএনপি এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে অশ্লীল স্লোগান দিচ্ছিল। এছাড়াও তারা শহরে নাশকতা করার চেষ্টা করছিল, তাই আমরা তাদের প্রতিহত করেছি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ওসি মো. মাহামুদ হাসান বলেন, আটককৃত শামীমের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টিএসসিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ঢাবি ছাত্রসহ আটক ২