মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৭ মাসের কারাদণ্ড

পটুয়াখালী সংবাদদাতা

পটুয়াখালী শহরের মরা মুরগি বিক্রির দায়ে সোহাগ হাওলাদার নামে এক ব্যবসায়ীকে ৭ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পুরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুর ইসলাম।
সোহাগ হাওলাদার বাজারের ‘আল আমিন মুরগি আড়ত’ এর স্বত্বাধিকারী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ১০টার দিকে ওই আড়ত থেকে ৩৭টি মরাসহ প্রায় ১৫০টি মুরগি জবাই করে পৌর নিউ মার্কেটে পাঠানো হয়। সেখানে মরা মুরগি শনাক্ত হলে সেগুলো ফেরত পাঠানো হয়। বিষয়টি জানাজানি হলে ৩৭টি মুরগি নদীতে ফেলে দেওয়া হয়।
ম্যাজিস্ট্রেট আমিনুর ইসলাম সাংবাদিকদের বলেন, মরা মুরগি বিক্রির অভিযোগে বাজারে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। ফার্ম থেকে জবাই করে মুরগিগুলো আনা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ব্যবসায়ীকে ৭ মাস বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন পটুয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ্ সোয়েবসহ পুলিশ সদস্যরা।