শিরোনাম

কুয়াকাটায় ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা
কুয়াকাটায় ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার
ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পটুয়াখালীর কুয়াকাটায় সাইয়েদুল আবেদিন নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) রাতে কুয়াকাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাঞ্জুপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত সাইয়েদুল বরগুনার তালতলী উপজেলা সদরের বাসিন্দা আব্দুস সালাম জোয়াদ্দারের ছেলে। তিনি ২০ দিন ধরে স্ত্রী আয়েশা বেগমকে নিয়ে কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়ায় শাহেদ শিকদারের বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় সাইয়েদুল বাসায় এসে স্ত্রীকে মারধর করেন। পরে রাতের খাবার খাওয়ার পর আবারও তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। একপর্যায়ে রাত ১০টার দিকে স্ত্রীকে ঘরের বাইরে বের করে দিয়ে তিনি ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় দরজা না খোলায় এবং কোনো সাড়া-শব্দ না পাওয়ায় বিষয়টি মহিপুর থানার পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙে সাইয়েদুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এসআর/