প্রতিমা ভাঙচুরের সময় শিক্ষার্থী আটক

প্রতিমা ভাঙচুরের সময় শিক্ষার্থী আটক
পাবনা প্রতিনিধি

পাবনা শহরে মন্দির ও প্রতিমা ভাঙচুরের সময় প্রান্থ কুমার দাস নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে মন্দির কর্তৃপক্ষ। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
সোমবার (৮ সেপ্টেম্বর) পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন পাবনা ইস্কন মন্দিরে এ ঘটনা ঘটে।
আটককৃত প্রান্থ কুমার দাস পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি নওগাঁর আত্রাই উপজেলার সুধিরপুর এলাকার প্রশান্ত চন্দ্র মন্ডলের ছেলে।
মন্দির কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে মন্দিরে প্রবেশ করে ভাঙচুর শুরু করে প্রান্থ। এসময় মন্দির কর্তৃপক্ষের লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, প্রান্থ মানসিকভাবে অসুস্থ। সে মন্দিরে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। ওই সময়ে মন্দির কর্তৃপক্ষ তাকে আটক করে। পরে আমরা তাকে নিয়ে এসে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছি।
ভাঙচুর করা মন্দির। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর