শিরোনাম

পাবনার ৫টি আসনের ২টি বিএনপির, ৩টি জামায়াতের

পাবনা সংবাদদাতা
পাবনার ৫টি আসনের ২টি বিএনপির, ৩টি জামায়াতের
ছবি: সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে ২টিতে বিএনপি ও ৩ টিতে জামায়াতে ইসলামীর প্রার্থী জয়লাভ করেছেন। পাবনা-২ ও পাবনা-৫ আসনে বিএনপি এবং পাবনা-১, ৩ ও ৪ আসনে জিতেছে জামায়াত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে জেলা রিটার্নিং অফিসার ও পাবনা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা বেসরকারিভাবে পাঁচটি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

প্রাপ্ত ফলাফলে নির্বাচিত হয়েছেন– পাবনা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিষ্টার নাজিবুর রহমান মোমেন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৯৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমান পেয়েছেন ১ লাখ ৪ হাজার ২৪৫ ভোট। জামায়াত প্রার্থী নাজিবুর রহমান মোমেন বিজয়ী হয়েছেন ২৫ হাজার ৭২৯ ভোটের ব্যবধানে।

পাবনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের একেএম সেলিম রেজা হাবিব ২ লাখ ১৫ হাজার ৪০৬ ভোটে পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হেসাব উদ্দিন পেয়েছেন ৭৭ হাজার ২৪২ ভোট। বিএনপি প্রার্থী সেলিম রেজা হাবিব বিজয়ী হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ১৬৪ ভোটের ব্যবধানে।

পাবনা-৩ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মাদ আলী আছগর। তিনি পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট। এখানে বিএনপি প্রার্থী তুহিন হেরেছেন ৩ হাজার ২৬৯ ভোটের ব্যবধানে।

পাবনা-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের আবু তালেব মন্ডল ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৯২ ভোট। তিনি হেরেছেন ৩ হাজার ৬৮৩ ভোটের ব্যবধানে

পাবনা-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ১৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রিন্সিপাল ইকবাল হোসাইন পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ১৮৬ ভোট। বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস জিতেছেন ১৭ হাজার ৯৮৩ ভোটের ব্যবধানে।

/এসআর/