সৈয়দপুরে সাবেক ছাত্রলীগ নেতার স্ত্রীর মরদেহ উদ্ধার

নীলফামারী সংবাদদাতা

নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে শামীমা আকতার নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) হাসপাতালের জরুরি বিভাগে মরদেহ নিয়ে আসেন ছাত্রলীগ নেতার ছোট ভাই শেখ সোহেলের স্ত্রী মনি আকতার।
শামীমা সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহাগের স্ত্রী। তিনি উপজেলার গোলাহাট এলাকার বাসিন্দা।
সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা নাজমুল হক বলেন, দুপুর ১২টার দিকে মনি আকতার নামে একজন নারীর মরদেহ জরুরি বিভাগে নিয়ে আসে তার আত্মীয়। পরে বিষয়টি পুলিশকে অবগত করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, জুলাই আন্দোলনে সৈয়দপুর জেলা বিএনপির রাজনৈতিক কার্যালয় ভাঙচুরের ঘটনায় করা মামলার আসামি শেখ সোহাগ। ওই সময় থেকে আত্মগোপনে রয়েছেন ছাত্রলীগের ওই নেতা।