শিরোনাম

অভিযানে হামলার শিকার ৬ পুলিশ সদস্য, আটক ১৫

নেত্রকোনা  সংবাদদাতা
অভিযানে হামলার শিকার ৬ পুলিশ সদস্য, আটক ১৫
ছবি: সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকায় অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ৬ সদস্য। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার রংছাতি ইউনিয়নের তেরতোফা গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিষয়টি জানা যায়। খবর পেয়ে কলমাকান্দা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। সেই সঙ্গে ১৫ জনকে আটক করা হয়।

সীমান্ত  এলাকা। ছবি: সংবাদদাতা
সীমান্ত এলাকা। ছবি: সংবাদদাতা

আহতরা হলেন, ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল, এসআই শওকত, সহকারী উপপরিদর্শক আবুল কালাম, সদস্য শামীম, হিমেল ও খায়রুল। এ ছাড়া স্থানীয় একটি দৈনিকের ফটোগ্রাফার শ্যামল সরকারও আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ৪৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা, ৫টি ভারতীয় গরু, ৫ বোতল মদ, ২০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল এবং টাকা গোনার মেশিন জব্দ করা হয়েছে।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম জানান, জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এসআর/