নেত্রকোনায় বিড়ি চাওয়া নিয়ে বিরোধ, অ্যাসিড নিক্ষেপে দগ্ধ ৩

নেত্রকোনা সংবাদদাতা

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিড়ি চাওয়াকে কেন্দ্র করে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় ৩ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার (৭ জুলাই) ভুক্তভোগী এক কিশোরের মা বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন– উপজেলার নিজামপুর গ্রামের আব্দুল হাকিমের দুই ছেলে শামীম মিয়া ও সাগর মিয়া। আহত ব্যক্তিরা হলেন– ইয়ারন গ্রামের শাকিল, তুলাবাইদ গ্রামের সিরাজ মিয়া এবং একই ইউনিয়নের গৌরাঙ্গ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার শাহবাজপুর বাজারে শাকিলের কাছে একটি বিড়ি চান শামীম। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাদের সরিয়ে দিলে উভয় পক্ষ ঘটনাস্থল ত্যাগ করেন।
অভিযোগে বলা হয়েছে, কিছুক্ষণ পর শাকিল বাজারের একটি কাপড়ের দোকানে অবস্থানকালে শামীম তাদের জুয়েলারি দোকানে ব্যবহৃত অ্যাসিড গ্লাসে করে এনে তার ওপর নিক্ষেপ করেন। এতে শাকিলের মুখসহ শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়। এ সময় সেখানে থাকা সিরাজ মিয়া ও গৌরাঙ্গও এসিডে দগ্ধ হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে শাকিলের অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ভুক্তভোগীর মায়ের করা মামলায় দুইজনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।