নরসিংদীতে বিএনপি নেতার বিরুদ্ধে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদী উপজেলায় আলম হোসেন নামে এক বিএনপির বিরুদ্ধে প্রায় পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের শেখেরবাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
অভিযুক্ত আলম হোসেন কাঁচিকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে আলম হোসেন স্থানীয় মানুষকে ‘আপন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেড’- নামে ক্ষুদ্র ঋণ বিতরণ ও সঞ্চয় প্রতিষ্ঠানের সদস্য করেন। বর্তমানে সমিতির প্রায় ৩০০ সদস্যের জমাকৃত অর্থের পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা। কিন্তু গত তিন বছর ধরে সদস্যদের কোনো ধরনের লভ্যাংশ দেওয়া হচ্ছে না।
বক্তাদের দাবি, নিজেদের জমা টাকা ফেরত চাইতে গেলে সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়। এমনকি কয়েকজন সদস্যকে মামলায় জড়িয়ে হয়রানি করাও ঘটনা ঘটেছে।
ভুক্তভোগীরা আরও বলেন, জীবনের সঞ্চয় সমিতিতে জমা রেখে এখন তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেক পরিবারের সংসারে অশান্তি সৃষ্টি হয়েছে। দ্রুত তাদের জমাকৃত টাকা ফেরত এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে সমিতির সদস্য শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন রোকন, মানিক মিয়া, আকাশ মিয়া, মাহমুদা বেগমসহ শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন। পরে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের কাছে স্মারকলিপি দেন তারা।
তবে, এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আলম হোসেনের মোবাইলে একাধিক কল দেওয়ার পরের তার বক্তব্য পাওয়া যায়নি।

স্কুলছাত্রী-যুবককে গাছে বেঁধে নির্যাতন: বিএনপি নেতা গ্রেপ্তার