শিরোনাম

বেলাবোতে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ

মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
বেলাবোতে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ
বিএনপির নেতাকর্মীদের গণসংযোগ। ছবি: সিটিজেন জার্নাল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ আসনে বিএনপি প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুলের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নে এ সংযোগ করা হয়।

নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সুমন মিয়া বলেন, সাখাওয়াত হোসেন বকুলের পক্ষে নেতাকর্মীদের নিয়ে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করে যাচ্ছি। ধানের শীষের গণজোয়ার উঠছে।

গণসংযোগে অংশ নেন বেলাবো উপজেলা যুবদলের নেতা মাসুদ মোল্লা, নারায়ণপুর ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল মন্নাফ, নারায়ণপুর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মো. বিল্লাল মিয়া, উপজেলা যুবদলের সদস্য রবিন মোল্লা, যুবদল নেতা জাকির হোসেন ফরাজী, স্বেচ্ছাসেবকদল নেতা মোশাররফ হোসেন চিশতি, সোহেল মিয়া, শ্রমিকদলের আলাল হোসেনসহ কয়েকশ নেতাকর্মী।

/এসআর/