যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

নারায়ণগঞ্জ সংবাদদাতা

ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জ, আড়াইহাজার, গাউছিয়া, মুড়াপাড়া ও কাঞ্চনসহ বেশ কিছু এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন শনিবার (২৭ জুন) এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার (২৮ জুন) সকাল ৯টা থেকে শুরু হয়ে এই গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত সোমবার সকাল ৯টা পর্যন্ত কার্যকর থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সাসেক রোড কানেকটিভিটি প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলছে। এই উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে রূপগঞ্জের গোলাকান্দাইল মোড় এলাকায় বিদ্যমান গ্যাস সঞ্চালন ও বিতরণ পাইপলাইন স্থানান্তরের কাজ করা হবে। এই কারিগরি কাজের জন্যই সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।