ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে অন্তত দুই জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৯টার দিকে ফতুল্লা মডেল থানার এনায়েতনগর শাসনগাঁও চাঁদনি হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন– এনায়েতনগর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন খোকার ছেলে রাকিব এবং স্থানীয় বিএনপি নেতা রফিক।
জানা গেছে, চাঁদনি হাউজিং এলাকায় অবস্থিত ‘ডয়েজল্যান্ড’ নামের একটি পোশাক কারখানার ঝুট মালামাল নামানোকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় রাকিব গুলিবিদ্ধ হন এবং ককটেলের আঘাতে রফিক আহত হন।
এ বিষয় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির গণমাধ্যমকে বলেন, কারখানাটি থেকে আজ ঝুট নামার কথা ছিল। কারখানাটি থেকে যারা বৈধভাবে ঝুট নামাচ্ছিলেন, তাদের ওপর হামলা চালানো হয়। তবে ঘটনাটি কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নয়, পুরোটা ব্যবসায়িক।
অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান গণমাধ্যমকে বলেন, কোন পক্ষ গুলি চালিয়েছে তা এখনও নিশ্চিত হতে পারিনি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।