শিরোনাম

ছোট ভাইকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ সংবাদদাতা
ছোট ভাইকে কুপিয়ে হত্যা
নিহত মো. মোহন।

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করে বড় ভাই পালিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) সকাল ৬টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ চট্টলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. মোহন ফতুল্লার ওই এলাকার বাবুল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে দুই ভাইয়ের মধ্যে কয়েকদিন ধরে ঝগড়া-বিবাদ চলছিল। শুক্রবার সকালে ঝগড়ার এক পর্যায়ে বড় ভাই উজ্জ্বল ছোট ভাই মোহনকে ধারালো বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন,পরিবারের সদস্যরা মোহনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে ঘটনাস্থল থেকে রক্তমাখা বটি উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে উজ্জ্বল পলাতক রয়েছে।

/এসআর/