ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গুলি, ৩ পুলিশ আহত

সিজেডএন ডেস্ক

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের সঙ্গে অস্ত্রধারী মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের পাল্টা গুলিতে এক অস্ত্রধারীও আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করে দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে ফতুল্লা থানার ইসদাইর এলাকার আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার ও কনস্টেবল রাশিদুল। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, ইসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় জসিম, মোহনসহ ৭ থেকে ৮ জন মাদক কারবারি পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেলও নিক্ষেপ করেন। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে জসিম গুলিবিদ্ধ হন। মাদক কারবারিদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হন।
পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। এ সময় গুলিবিদ্ধ জসিমসহ দুজনকে আটক করে পুলিশ।
আটক দুজন হলেন রেজ্জাক বেপারীর ছেলে জসিম (২৪) এবং একই এলাকার আব্দুস সালামের ছেলে মোহন (২৩)।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, মাদকবিরোধী অভিযান চলাকালে অস্ত্রধারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে এক অস্ত্রধারী আহত হন।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে এবং দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।