শিরোনাম

ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেলপথ বন্ধ

ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহ সংবাদদাতা
ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেলপথ বন্ধ
গফরগাঁও রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে পড়া ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন

ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের পাওয়ারকারসহ ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিন্টেন্ডেন্ট আব্দুল্লাহ আল হারুন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে ঢোকার আগ মুহূর্তে হঠাৎ বিকট শব্দের পর সামনের অংশের একটি পাওয়ারকারসহ ৫টি বগি লাইনচ্যুত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি বলেন, এ ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে রিলিফ ট্রেন পাঠানোর প্রক্রিয়া চলছে।

/এফসি/