ময়মনসিংহ-১১ (ভালুকা)
বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণ, ৬ জনকে কারাদণ্ড

ময়মনসিংহ সংবাদদাতা

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে ছয়জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান এলাকায় তাদের আটক করে সাজা প্রদান করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন, আবদুল হামিদ (৭৫), মো. তানভীর (৪২), গোলাম রাব্বী (২৩), মেহেদী হাসান (৪০), মো. শামসুদ্দিন (৭৪) এবং গোলাম শহীদ (৫০)।
এ সময় তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন, নগদ ২৫ হাজার টাকা, হিসাবের খাতা এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়। হিসাবের খাতায় কোন মহল্লায় কবে, কত টাকা বিতরণ করা হয়েছে বা করা হবে, এসব তথ্য আছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১২টার দিকে ভালুকার বগাজান এলাকায় ভোটারদের মধ্যে টাকা বিতরণের খবর পায় তারা। ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদের পক্ষে এসব টাকা বিতরণ করা হচ্ছিল। পরে ঘটনাস্থলে সেনাবাহিনীর টহল টিম ছয়জনকে আটক করে। সেখানে ৩০ জনের একটি দল থাকলেও বাকিরা পালিয়ে যায়।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম কাউসার জামান ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আটক ব্যক্তিরা ধানের শীষের প্রার্থীর পক্ষে টাকা বিতরণের কথা স্বীকার করেছেন। এদের মধ্যে ৬ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে জেলহাজতে পাঠানো হয়েছে। আরেকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মায়ের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন বলেন, ধানের শীষের প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় আটক করা ছয়জনকে সাজা দেওয়া হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি হিসাবের খাতাও জব্দ করা হয়েছে। এতে কোন মহল্লায় কবে, কত টাকা বিতরণ করা হয়েছে বা করা হবে, তার হিসাবের তথ্য আছে।