শিরোনাম

ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশির মৃত্যু
হবি পাইক। ছবি: সংগৃহীত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় মুন্সীগঞ্জের হবি পাইক (৩৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন।

হবি পাইক মুন্সীগঞ্জ সদর উপজেলার অধারা ইউনিয়নের বকুলতলা গ্রামের নলি মিয়া পাইকের ছেলে। প্রায় ১০ বছর আগে জীবিকার সন্ধানে তিনি ইরাকে পাড়ি জমান।

নিহতের চাচাতো ভাই কাদির গাজি জানান, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় হবির দুই পা ও বুকে গুরুতর আঘাত লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম হবি পাইকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

/এসএ/