পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলবীবাজার সংবাদদাতা

পরিবেশগত বিধি লঙ্ঘনের অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফসহ ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১ লাখ ২৯ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আবুল কালাম আজাদ।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো- শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় অবস্থিত গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ, একই উপজেলার ইসবপুর এলাকার হেলদি চয়েজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, কুলাউড়া উপজেলার নিরাময় ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, শ্রীমঙ্গলের নোভা মাল্টিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার এবং নিউ অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ আইনের ৭ ধারায় পরিবেশগত ছাড়পত্রের শর্ত ভঙ্গ করায় শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় অবস্থিত গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন না করায় একই উপজেলার ইসবপুর এলাকার হেলদি চয়েজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া কুলাউড়া উপজেলার নিরাময় ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারকে ৬ হাজার টাকা, মৌলভীবাজার পৌর শহরের শ্রীমঙ্গল রোডে অবস্থিত নোভা মাল্টিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৮ হাজার টাকা এবং নিউ অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের জনসংযোগ কর্মকর্তা পলাশ চৌধুরী বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এদিকে, পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশগত নিয়মকানুন যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে তাদের নজরদারি ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত