মানিকগঞ্জে সাবেক ইউপি সদস্যের মুক্তির দাবিতে থানা ঘেরাও

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সদরে সজিব হোসেন হত্যা মামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার সাবেক ইউপি সদস্য আব্দুল আলীমের মুক্তির দাবিতে সদর থানা ঘেরাও, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
সোমবার (১ জুন) বেলা ১২টার দিকে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের বালিয়াবিল এলাকার শতাধিক গ্রামবাসী মানিকগঞ্জ সদর থানা ঘেরাও করেন। এ সময় তারা আব্দুল আলীমের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে গিয়ে সমাবেশ করেন। সেখানে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন শেষে বিক্ষোভকারীরা আদালত চত্বরে অবস্থান নেন।
বিক্ষোভকারীরা জানায়, সাবেক ইউপি সদস্য আব্দুল আলীম একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকায় দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন। সজিব হত্যা মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তাকে অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে তার মুক্তি এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা।
এদিকে, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সদর থানাসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত মধ্য রাতে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল এলাকায় সজিব হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রবিবার সন্ধ্যায় নিহতের ভাই নাঈমুর রহমান রাজিব ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মানিকগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে রবিবার দিবাগত রাতে পুটাইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল আলীমকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, সজিব হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে আলিম মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়রা তার মুক্তির দাবিতে থানার সামনে এসে কিছুক্ষণ অবস্থান করে চলে যান।
উল্লেখ্য, নিহত সজিব হোসেনের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।