শিরোনাম

মিড ডে মিলে অনিয়ম, গ্রেপ্তার ২

মাদারীপুর সংবাদদাতা
 মিড ডে মিলে অনিয়ম, গ্রেপ্তার ২

স্কুল ফিডিং (মিড ডে মিল) প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের পচা খাবার সরবরাহে জড়িত থাকার দায়ে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) মাদারীপুর সদর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- এএফএম আহসানুল হাবিব ও মো. নুরুজ্জামান। এএফএম আহসানুল হাবিবের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় ও মো. নুরুজ্জামানের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়।

গ্রেপ্তার আসামিরা সমতা ট্রেডার্স নামক প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাদ্য সরবরাহ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। খাবার অযোগ্য খাদ্যসামগ্রী সরবরাহের ঘটনায় দায়-দায়িত্বের প্রাথমিক সত্যতা পাওয়ায় মাদারীপুর সদর থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

/এসআর/