হঠাৎ হাসপাতাল পরিদশর্নে এমপি

মাদারীপুর সংবাদদাতা
মাদারীপুর সংবাদদাতা
হঠাৎ হাসপাতাল পরিদশর্নে এমপি

মাদারীপুরে ২৫০ শয্যা সদর হাসপাতালে হঠাৎ উপস্থিত হয়েছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এরপর টিকিট সংগ্রহ করলেন বহির্বিভাগ থেকে। চিকিৎসা নিয়ে ঘুরে দেখলেন হাসপাতালের বিভিন্ন বিভাগ।

বুধবার (৪ মার্চ) সকালে হাসপাতাল পরিদর্শন করেন জাহান্দার আলী।

এ সময় কক্ষে গিয়ে চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের সেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ ঠিকভাবে হচ্ছে কি-না, তা খোঁজ নেন। এ ছাড়া সেবার মান কেমন, সেই বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি। হাসপাতালে ভর্তি রোগীদের ওয়ার্ডে গিয়ে তাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং চিকিৎসা, খাবার ও পরিচ্ছন্নতা নিয়ে জানতে চান।

পরিদর্শন শেষে জাহান্দার আলী বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে পরিদর্শনে এসেছি। সাধারণ মানুষ যেন সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন।

তিনি বলেন, কিছু সীমাবদ্ধতা ও সমস্যা আছে। সেসব আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

/এসআর/