খাল থেকে ৮ ড্রাম ডিজেল জব্দ

খাল থেকে ৮ ড্রাম ডিজেল জব্দ
লক্ষ্মীপুর সংবাদদাতা

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় খাল থেকে ড্রামভর্তি ১ হাজার ৩৬০ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) বিকালে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, দুপুরে রামগতি পৌরসভার আসলপাড়া মৎস্য অবতরণ কেন্দ্র এলাকার দক্ষিণপাশের খাল থেকে আটটি ড্রামভর্তি ডিজেল জব্দ করে পুলিশ। তবে ডিজেলের মালিককে খুঁজে পাওয়া যায়নি।
জানা গেছে, রামগতি থানা পুলিশ অভিযান চালিয়ে খাল থেকে প্লাস্টিকের পুরোনো আটটি ড্রাম উঠায়। ড্রামগুলো খালে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। প্রতি ড্রামে ১৭০ লিটার করে ডিজেল ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী গণমাধ্যমকে বলেন, খালে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছে। অভিযান চালিয়ে তেল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ডিজেলের মালিককে খুঁজে পাওয়া যায়নি।