ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক প্রকল্প উঠছে একনেকে

সিজেডএন ডেস্ক

ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক উন্নয়ন প্রকল্প আগামী ৩ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে। প্রকল্পটি অনুমোদন পেলে দুই থেকে তিন বছরের মধ্যে সড়ক উন্নয়নের কাজ শেষ করার আশা করছে সরকার। এতে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটার বিকাশে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে পটুয়াখালীর কুয়াকাটায় দুই দিনব্যাপী ‘পর্যটন কার্নিভ্যাল’-এর উদ্বোধনী দিনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
পর্যটনমন্ত্রী বলেন, ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন পেলে সর্বোচ্চ দুই থেকে তিন বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। সড়কটির উন্নয়ন হলে কুয়াকাটার পর্যটন খাতে ব্যাপক সম্ভাবনা তৈরি হবে।
দেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিষয়ে মন্ত্রী বলেন, সরকার গঠনের পর বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকেরা বিনিয়োগের আগ্রহ নিয়ে যোগাযোগ করছেন। তাদের আগ্রহের তালিকায় কক্সবাজার, কুয়াকাটা, সুন্দরবন, সিলেট ও সাজেকের মতো পর্যটনকেন্দ্র রয়েছে।
রশিদুজ্জামান মিল্লাত বলেন, পর্যটন খাতে বিনিয়োগকারীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে চায় সরকার। কক্সবাজারের পর কুয়াকাটা দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। এর উন্নয়নে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।
মতবিনিময় সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, বর্তমান সরকার মাস্টারপ্ল্যানের ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। এতে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা কমবে। কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক পরিকল্পনাবিদদের মাধ্যমে পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন, বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান এবং পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি।
এ সময় পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম, পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফসহ বরিশাল ও পটুয়াখালী জেলার বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।