১৭ বছরের জঞ্জাল সমাধানে যৌক্তিক সময়ের প্রয়োজন: এ্যানি

লক্ষ্মীপুর সংবাদদাতা

পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিরোধী দল সংসদে এক কথা বলে, বাইরে গিয়ে অন্য কথা বলে। বিরোধী দল ঢাকা থেকে রংপুর যাচ্ছে, এর আগে ঢাকা থেকে চট্টগ্রাম গেছে। তারা গ্যাস ও তেলের জন্য আন্দোলন করছে, তাদের বোঝা উচিত আমরা একটা ধ্বংসস্তূপের ওপর দায়িত্ব নিয়েছি। বিগত ১৭ বছরের জঞ্জাল সমাধান করতে যৌক্তিক সময়ের প্রয়োজন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী জিল্লুর রহিম কলেজ প্রাঙ্গণে বিশেষায়িত ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চক্ষু শিবির ও ওষুধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩১৫ এ-৩ এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিএনপি শুধু নির্বাচনের সময় নয়, বছরের ৩৬৫ দিনই মানুষের পাশে থাকে। অতীতেও ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে।
তিনি বলেন, শিশু, নারী ও বয়স্ক মানুষের স্বাস্থ্যসেবার বিষয়ে সবাইকে আরো মনোযোগী হতে হবে।
সুবিধাবঞ্চিত এলাকার মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।
এ্যানি চৌধুরী বলেন, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সবসময় অসহায় ও দুঃস্থ মানুষের চিকিৎসা সেবায় এগিয়ে এসেছে। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে পর্যাপ্ত ডাক্তার আছে, ঔষধ আছে, প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে। প্রয়োজনে জটিল রোগীদের ঢাকায় নিয়ে চিকিৎসা দেওয়া হবে।
কর্মসূচিতে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসাসেবা, চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এসময় ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে বিরোধী দল: এ্যানি