কুড়িগ্রামে কালবৈশাখীর তাণ্ডবে এক যুবক নিহত

কুড়িগ্রাম সংবাদদাতা

কুড়িগ্রামের চিলমারী উপজেলার কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে মিন্টু মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় ফরিদ উদ্দিন নামে আরেক ব্যক্তি ব্রহ্মপুত্র নদে পড়ে নিখোঁজ হয়েছেন।
শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কড়াইবরিশাল ইউনিয়নের গাজীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে হঠাৎ প্রবল হাওয়াসহ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় ব্রহ্মপুত্র নদের ঘাটে বাঁধা নিজেদের নৌকা দেখতে যান মিন্টু মিয়া ও ফরিদ হোসেন। ঝড়ের তীব্রতায় ঘাটে বাঁধা একটি নৌকা দড়ি ছিঁড়ে মিন্টু মিয়ার শরীরের ওপর আছড়ে পড়ে। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। অন্যদিকে ঝড়ের তাণ্ডবে ফরিদ হোসেন ব্রহ্মপুত্র নদে পড়ে নিখোঁজ হন।
চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা নিখোঁজ ফরিদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। রবিবার বেলা ১১টা পর্যন্ত সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
চিলমারী মডেল থানার সহকারী উপপরিদর্শক আসমা আক্তার বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।