শিরোনাম

গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফ দিয়ে আহত আ.লীগ নেতা

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম প্রতিনিধি
গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফ দিয়ে আহত আ.লীগ নেতা
গ্রেপ্তার মিনহাজুল ইসলাম আইয়ুব

কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার। আহত অবস্থায় তাকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) মধ্যরাতে সদর উপজলার হলাখোনা ইউনিয়নের সন্ন্যাসী গ্রাম থেকে তাকে আটক করা বলে জানিয়েছেন কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল আহমদ।

গ্রেপ্তার মিনহাজুল ইসলাম আইয়ুব কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।

পুলিশ জানায়, হত্যাসহ দুটি মামলায় আইয়ুবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। রাত দেড়টার দিকে আইয়ুবকে ধরতে তার বাড়ি ঘেরাও করে পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আইয়ুব বাড়ির ছাদ থেকে নিচে লাফ দিলে টিনের বেড়ায় লেগে তার দুটি আঙ্গুল কেটে ও হাড় ভেঙে যায়। পরে আহত অবস্থায় তাকে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি কামাল আহমদ বলেন, জুলাই আন্দোলনে শহীদ আশিক হত্যা মামলাসহ আইয়ুবের বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। প্রয়োজনীয় চিকিৎসার পর তাকে কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

/এসআর/