খুলনায় ‘জুলাই গ্রাফিতি’ মুছে কোচিংয়ের বিজ্ঞাপন
খুলনা সংবাদদাতা

প্রকাশ : ১০ মে ২০২৬, ১৬: ৫৬

গ্রাফিতি মুছে কোচিং সেন্টারের বিজ্ঞাপন লেখা হচ্ছে। ছবি: সংবাদদাতা
খুলনায় জুলাই আন্দোলনের স্মৃতিচিহ্ন মুছে দেওয়ার চেষ্টা করছে একটি চক্র– এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন আহত জুলাইযোদ্ধারা। নগরবাসী ও আহত জুলাইযোদ্ধারা বলছেন, শহরের বিভিন্ন স্থানে জুলাইয়ের চেতনা ধারণ করে আঁকা গ্রাফিতি ও দেয়ালচিত্রের ওপর উদ্ভাস কোচিং সেন্টারের বিজ্ঞাপন লিখে পরিকল্পিতভাবে স্মৃতি মুছে ফেলার অপচেষ্টা চলছে।
জানা যায়, সারা দেশে উদ্ভাস-উন্মেষ-উত্তরণের ১১৪টি শাখা রয়েছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অ্যাকাডেমিক এবং ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও বিসিএস প্রার্থীদের কোচিং করায় উদ্ভাস-উন্মেষ-উত্তরণ শিক্ষা পরিবার। তবে খুলনায় শুরু থেকেই বিতর্কিত ভূমিকায় ছিলো এ প্রতিষ্ঠানটির।
আহত জুলাইযোদ্ধা হুজাইফা শেখ জানান, জুলাই আন্দোলন শুধু একটি সময়ের ঘটনা নয়, এটি একটি জাতির প্রতিরোধ ও অধিকার আদায়ের ইতিহাস। সেই ইতিহাসের স্মৃতিচিহ্ন মুছে ফেলার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
মহরম হাসান মাহিম বলেন, যারা শহিদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের স্মৃতি মুছে দেওয়ার চেষ্টা জনগণ কখনোই বরদাস্ত করবে না।
এ বিষয়ে জানার জন্য উদ্ভাসের খুলনা অফিসে গেলে ব্যবস্থাপক সাকিবকে পাওয়া যায় নি। তাকে মুঠোফোনে কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, এটি অনাকাঙ্ক্ষিতে একটি ঘটনা।

/এসআর/