খুলনায় পর্যটকদের ওপর হামলা, আটক ২

খুলনায় পর্যটকদের ওপর হামলা, আটক ২
খুলনা সংবাদদাতা

খুলনার দাকোপ থানার ঢাংমারী খাল সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে অবস্থানরত পর্যটকদের ওপর হামলার ঘটনায় দুই দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (৫ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সোমবার ভোরে খুলনার দাকোপ থানার ঢাংমারী খাল সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে অবস্থানরত পর্যটকদের ওপর হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এ সময় রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। ঘটনার পরপরই বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করা হয়।
এ ঘটনায় কোস্ট গার্ড দুই জনকে আটক করেন। তারা হলেন– রাজন সরদার ও রতন সরদার। দুইজনই দাকোপ থানার বাসিন্দা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।