খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নিরালাস্থ অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুরুল মোমেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সকাল ৭টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক ডা. আবু জাফর মো. সালেহ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শিক্ষা ও তাৎপর্য ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ও দেশের উন্নয়নে সবাইকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে দেশ, জাতি, বিশ্ববিদ্যালয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী পরিচালক রকিবুল ইসলাম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ পরিদর্শকের দপ্তরের উপপরিচালক আসমা খাতুন।