শিরোনাম

জয়পুরহাট জেলা যুবদলের সদস্য সচিব আদনান বহিষ্কার

জয়পুরহাট সংবাদাতা
জয়পুরহাট জেলা যুবদলের সদস্য সচিব আদনান বহিষ্কার
বহিষ্কৃত যুবদল নেতা মোক্তাদুল হক আদনান।

জয়পুরহাট জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনানকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার শূন্য পদে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম।

সোমবার (৮ জুন) সন্ধ্যায় জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (দপ্তরের দায়িত্বে) নুরুল ইসলাম সোহেল সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে জয়পুরহাট জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনানকে বহিষ্কার করা হয়েছে। তদস্থলে জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলামকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। তাদের নির্দেশনানুযায়ী এ আদেশ জারি করা হয়েছে।

/এফআর/