শিরোনাম

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের শাস্তির দাবি

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহ সংবাদদাতা
 বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের শাস্তির দাবি
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য পুনর্নির্মাণের দাবিতে দাঁড়িয়েছেন নাগরিক প্রতিনিধি দল

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের শাস্তি এবং ভাস্কর্য পুনর্নির্মাণের দাবি জানিয়েছে নাগরিক প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এ দাবি জানান।

শ্রদ্ধা নিবেদনের পর সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন অগ্রদূত সম্পাদক মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান, মানবাধিকার কমিশনের সাবেক কমিশনার ও গুম কমিশনের সাবেক সদস্য নুর খানক লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ফারাহ তানজিম তিতিলসহ অন্যরা।

সমাবেশে প্রতিনিধি দলের সদস্যরা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অভিযোগ করে বলেছেন, ‘এ ঘটনায় জড়িত প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তারা দাবি করেন, বাস টার্মিনালের এই প্রবেশদ্বারেই নতুন নকশায় সূর্যসন্তানের ভাস্কর্য নির্মাণ করতে হবে।’

উল্লেখ্য, গত ১৫ জুলাই ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসমাপ্ত ভাস্কর্য কিছু শ্রমিক ভেঙে ফেলেন। সে সময় স্থানীয় প্রশাসন গণমাধ্যমকে জানায়, তারা বিষয়টি জানতেন না।

/এসআর/