হাজারো ডিসেম্বর আসবে কিন্তু হাসিনা আসবে না: রাশেদ খাঁন

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহ সংবাদদাতা
হাজারো ডিসেম্বর আসবে কিন্তু হাসিনা আসবে না: রাশেদ খাঁন
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সার্বজনীন কালীবাড়ি পূজামণ্ডপে রাশেদ খাঁন

হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু হাসিনা আর আসবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবে এটা পাগলেও বিশ্বাস করে না। হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু হাসিনা আর আসবে না। এ সময় তিনি জামায়াতের রাজনীতি করার অধিকার নিয়েও প্রশ্ন তোলেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সার্বজনীন কালীবাড়ি পূজামণ্ডপ পরিদর্শনে এসে রাশেদ খাঁন এসব কথা বলেন।

জামায়াতের সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, জামায়াতের অধিকাংশ সংসদ সদস্য কখনো রাজপথের আন্দোলনে ছিলেন না। অন্তর্বর্তীকালীন সরকারের আশীর্বাদ ও ওয়েলফেয়ার মেকানিজমের তত্ত্ব অনুসরণ করে তারা সংসদ সদস্য হয়েছেন। এ কারণে রাজপথের বক্তব্যে তারা অভ্যস্ত নন। সংসদে কিংবা রাজপথে বিরোধী দলের নেতা হিসেবে বক্তব্য দিতে গিয়ে প্রায়ই খেই হারিয়ে ফেলছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

রাশেদ খাঁন বলেন, সরকার সম্পর্কে জামায়াতের আমিরের বিভিন্ন বক্তব্য নিয়ে মানুষ হাসি-তামাশা করছে। গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে যে সমন্বয় থাকা প্রয়োজন ছিল, জামায়াত তা ধারণ করতে পারছে না।

তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে যে ভাষায় বক্তব্য দেওয়া হতো, জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধেও জামায়াত প্রায় একই ধরনের ভাষা ব্যবহার করছে।

রাশেদ খাঁন বলেন, বিএনপি সরকার গণহত্যাকারী আওয়ামী লীগকে আর বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিবে না। কিন্তু জামায়াত তাদেরকে সুযোগ করে দেবার চেষ্টা করছে।

আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি।

/জেএইচ/