শিরোনাম

ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহ সংবাদদাতা
ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
ঝিনাইদহ সদর থানা।

ঝিনাইদহের সদর উপজেলায় ধান উড়ানোর জন্য ইলেকট্রনিক ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকালে উপজেলার গাগান্না গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো– ওই গ্রামের মৃত তের আলী খাঁর ছোট ছেলে মজিবর খাঁ (৬০) ও তার স্ত্রী মোমেনা বেগম (৫৫)।

স্থানীয়রা জানায়, সোমবার ভোরে বাড়িতে ধান উড়ানোর জন্য নিহত মজিবর খান ইলেকট্রনিক ফ্যান চালু করতে যান। তবে ফ্যান চালু না হলে, সেটি ঠিক করার চেষ্টা করেন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রথমে ফ্যানটি মজিবরের বুকের ওপর পড়ে যায়। এসময় তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী মোমেনা খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ‎ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

/এফআর/