শিরোনাম

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে: আইনমন্ত্রী

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহ সংবাদদাতা
ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

এবারের ঈদে চাঁদাবাজি কমেছে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২১ মার্চ) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামে ঈদের নামাজ শেষে এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা জানান।

মো. আসাদুজ্জামান বলেন, ‘সাধারণভাবে আমরা অনুধাবন করছি, চাঁদাবাজি কমছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরে যে পরিমাণ দুশ্চিন্তা আমাদের মধ্যে আছে, সেই তুলনায় আমরা শান্তিপূর্ণভাবে এবার ঈদ করতে পেরেছি।’

এই দেশ, এই রাষ্ট্র, এই সমাজকে ঠিক রাখতে হলে সমস্ত প্রকার দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি আরও বলেন, ‘দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য যে প্রত্যয় নিয়ে এসেছি, সেটা বাস্তবায়ন করবো।’

/টিই/