আর্জেন্টিনা ভক্তকে বানানো হলো ব্রাজিলের সমর্থক, থানায় অভিযোগ

যশোর সংবাদদাতা

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে চলছে ফুটবল বিশ্বকাপ। প্রতিবারের মতো এবারও বিশ্বকাপ উৎসব বাড়তি মাত্রা যোগ করেছে বাংলাদেশে। বিশ্বকাপ এলেই এই দেশের খেলাপ্রেমী মানুষরা যেনো দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুই দলের সমর্থকদের মধ্যে নানা ঘটনা সংবাদের শিরোনাম হয়।
এবার যশোরের কেশবপুরে আর্জেন্টিনা সমর্থককে এআই প্রযুক্তি ব্যবহার করে ব্রাজিলের জার্সি পরিয়ে বানানো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগও দিয়েছেন আর্জেন্টিনা সমর্থক মূলগ্রাম গ্রামের অহিদুর রহমান অন্তু। তিনি ওই গ্রামের মশিয়ার রহমানের ছেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়টি প্রচার হওয়ায় তা আরও দ্রুত ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে রাসেল বাবুকে। তিনি উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
সোমবার (১৫ জুন) করা অভিযোগে অহিদুর রহমান অন্তু বলেন, ‘আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে আমি আর্জেন্টিনার নিবেদিত সার্পোটার। বিবাদী (রাসেল বাবু) তার ফেসবুকে তার নামীয় আইডি ব্যবহার করে আমাকে ব্রাজিলের সাপোর্টার প্রমাণের উদ্দেশ্যে বিভিন্ন এআই সাইট ব্যবহার করে ব্রাজিলের জার্সি পরিয়ে নানা ধরনের ছবি তৈরি করে, সামাজিকমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। যা একজন নিবেদিত আর্জেন্টিনার সার্পোটার হিসেবে আমার জন্য মানহানিকর।’
বিষয়টি নিশ্চিত করে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

যে ‘অভিশাপ’ আজ কাটাতে চাইবেন মেসিরা