শিরোনাম

পুকুরে ডুবে দুই বোনসহ ৩ শিশুর প্রাণহানি

যশোর সংবাদদাতা
যশোর সংবাদদাতা
পুকুরে ডুবে দুই বোনসহ ৩ শিশুর প্রাণহানি
প্রতীকী ছবি

যশোরের বাঘারপাড়া উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো– জামদিয়া গ্রামের নেছার আলীর দুই মেয়ে সুলতানা (১১) ও লামিয়া (১৩) এবং একই গ্রামের আশিকুল ইসলামের মেয়ে ফাহিমা (১০)।

স্থানীয় জানান, এদিন বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে ইকরাম মোল্লার পুকুরে গোসল করতে যায় তিন শিশু। তবে অনেকক্ষণ ধরে তাদের কোনো খোঁজখবর না পেয়ে পরিবারের লোকজন পুকুরে পাশে গিয়ে সিঁড়ির নীচে মরদেহ ভাসতে দেখে। এসময় দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসনুন আব্দুলাহ জানান, বেলা ১২টা ৫০ মিনিটে হাসপাতালে তিন শিশুকে আনা হয়। তাদের হার্টবিট ছিল না। পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।

/এফআর/