হবিগঞ্জের সব আসনেই বিএনপির জয়

হবিগঞ্জের সব আসনেই বিএনপির জয়
হবিগঞ্জ সংবাদদাতা

হবিগঞ্জের চারটি আসনে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বেসরকারি ফলাফলে সব আসনেই বিএনপির মনোনীত প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন।
হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন এই ফলাফল ঘোষণা করেন।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল): বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী ড. রেজা কিবরিয়া নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৭৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী (রিকশা প্রতীক) পেয়েছেন ৫৫ হাজার ২৪৫ ভোট।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ): বিএনপির প্রার্থী ড. আবু মনসুর সাখাওয়াত হাসান জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৯৭১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর, দেয়াল ঘড়ি প্রতীক) পেয়েছেন ৬৪ হাজার ৮৫১ ভোট।
হবিগঞ্জ-৩ (সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ): বিএনপির প্রার্থী আলহাজ জি কে গউছ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৫২১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমেদ (দাড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৪৪ হাজার ৫৮১ ভোট।
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর): বিএনপির মনোনীত প্রার্থী এস এম ফয়সল জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৬৭৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সুন্নী জোটের ইসলামী বক্তা মাওলানা গিয়াস উদ্দিন তাহেরী (মোমবাতি প্রতীক) পেয়েছেন ৮৩ হাজার ৮৯৬ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় উৎসবমুখর পরিবেশে জেলার ৬৪৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। শুরুতে কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতির সংখ্যা বৃদ্ধি পায়।
জাতীয় নির্বাচন ও গণভোটকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করেছে। প্রতিটি এলাকায় মনিটরিং টিমসহ র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্বে নিয়োজিত ছিলেন।