সড়ক দুর্ঘটনায় বিএসটিআই কর্মকর্তার মৃত্যু

বিশেষ প্রতিনিধি

খুলনা থেকে ঢাকায় আসার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কর্মকর্তা শেখ মিশা খাতুন (২৫) মারা গেছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শেখ মিসা খাতুনের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি থানায়।
বিএসটিআই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেখ মিশা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক। এক শোকবার্তায় তিনি বলেন, মিশার মতো একজন তরুণ, মেধাবী ও সম্ভাবনাময় সহকর্মীর এভাবে অকালে চলে যাওয়া বিএসটিআই পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি।
মহাপরিচালক মরহুমা শেখ মিশা খাতুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত বাবা-মা, পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গত বছর শেখ মিসা খাতুন বিএসটিআইতে পরীক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যাপ্লাইড কেমিস্টি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী।

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৩