শিরোনাম

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৩

গোপালগঞ্জ সংবাদদাতা
গোপালগঞ্জ সংবাদদাতা
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৩
দুর্ঘটনা কবলিত বাস

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট মো. আজাদুর রহমান বলেন, খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই নারীসহ বাসের তিন যাত্রী নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

/এসআর/